সরাইলে সিএনজি ভাড়া ডাবল “বিপাকে যাত্রীরা 

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইলঃ  ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া- সরাইল রুটে বিশ্বরোড় জ্যামের অজুহাত করে সিএনজি ভাড়া রাতারাতি ৫০ শতাংশ বাড়াতে বিপাকে এই রুট চলাচলকারী অনেক শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।অভিযোগ সূত্রে জানা যায়, বিশ্বরোড় হতে ঘাটুরা চার লেন রাস্তার কাজ বন্ধ থাকায়।

জ্যামের ও রাস্তা ভাঙচুর,গাড়ি সংকটের অজুহাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল,অরুয়াইল সহ বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায় করে সিএনজি চালকরা। প্রশাসনের তৎপরতায় অন্যান্য রুটের ভাড়া স্বাভাবিক হলেও সরাইল- ব্রাহ্মণবাড়িয়া রুটে ভাড়া বেশি নেওয়া অব্যাহত রাখেন সিএনজি চালকরা।

তারা ৪০ টাকার স্থলে ৬০-৭০ টাকা করে ভাড়া দাবি করেন। এতে করে বিপাকে পড়েন সরাইল ও এর আশপাশের সরকারি কলেজও স্কুলে আসা শত শিক্ষার্থী। সরাইল থেকে চিকিৎসা নিতে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাই শত শত রোগীরা। সরাইল থেকে ব্রাহ্মণবাড়িয়া নিয়মিত যাতায়াত করেন রোগী ফাতেমা ইয়াসমিন তিনি অভিযোগ করেন হঠাৎ করেই দেড়গুণ ভাড়া হয়ে যাওয়ায় বেশ অসুবিধা পোহাতে হচ্ছে।

জ্যাম আর রাস্তার অজুহাত দেখে তারা এই এভাবে হাতিয়ে নিচ্ছে ভাড়া। কলেজের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, তাদের প্রতিদিন এ রুটে চলাচল করতে হয়। এভাবে হঠাৎ ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধি পাওয়ায় তাদের কলেজে আসতে অনেক সমস্যা হচ্ছে। তাদের টিফিনের টাকা থেকে যাতায়াতের ভাড়া বহন করতে হচ্ছে।

মো. রিয়াদুল ইসলাম রিয়াদ বলেন,সরাইলের কিছু সিএনজি ড্রাইভারের ব্যবহার জঘন্য তম খারাপ। ভাড়া তো বেশি নেই তারপরে একটু যদি ১৯/২০ হয় তাহলে দেখা যায় তাদের ব্যবহার কত টা জঘন্য।

মো.এনায়েত আলী বলেন,তারা সুযোগে মন মত ভাড়া আদায় করে, এ ব্যাপারে সবাই সোচ্চার হওয়া উচিত। সুজিত কুমার দার বলেন, ব্রাহ্মণবাড়িয়া যাইতে ভাড়া লাগে ৭০ টাকা এখন।
খোঁজ নিয়ে জানা যায় গত বৃহস্পতিবার ও শুক্রবার সারাদিন ৪০ টাকার ভাড়া ৭০ টাকা করে নেওয়া হয়। রাতেও বেশিরভাগ সিএনজি চালক অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

এ নিয়ে যাত্রীরা অভিযোগ করলে তাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া, নানা রকম হয়রানি ও দুর্ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক পরিচয়ে তথ্য সংগ্রহ করতে গেলে প্রতিবেদকের সাথেও দুর্ব্যবহার করা হয়।

এ ছাড়া একই রুটের ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, নাসিরনগরও অরুয়াইল পথেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

সুমন নামের এক সিএনজি চালক বলেন, সিএনজি চালাই বলে আমরা মানুষ না তা কিন্তু নয়। আমরা কেউ না কেউ একে অন্যের আত্মীয় হই। ভাড়া নিয়ে বাকবিতন্ডা আমাদেরও ভাল লাগে না। তবে বিশ্বরোড়ে জ্যামে পড়লে সারাদিন চলে যায়।

আমরা কি করব গাড়ি ভাড়া দিতে হয় তারপর নিজের সংসার চালাতে হয়। এই কারণে এখন ভাড়া একটু বেশি।