
মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ সোমবার (৯ সেপ্টেম্বর)সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরাইল উপজেলায় গঠিত টাস্কফোর্স কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, গুল- জর্দ্দা, সিগারেট ইয়াবা ট্যাবলেট চেয়েও ক্ষতিকর বেশি।ধূমপান মানে বিষপান। যা মানুষকে কুড়িয়ে কুড়িয়ে শেষ করে দেয়। তামাকজাত দ্রব্যের ইতিবাচক কোনো দিক নেই বরং ক্ষতির অনেক দিক রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,কালের বিবর্তনে তামাকের ব্যবহারেও ভিন্নতা এসেছে। ধূমপায়ী ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় আবার এ দ্বারা আশপাশে থাকা মানুষদেরও ক্ষতি করে। তাদেরকে সচেতনতা করতে হবে। যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন।
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন বলেন, আইনের মাধ্যমে সিগারেট, জর্দার মতো তামাকজাত দ্রব্যের ব্যবহার পুরোপুরি বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের মানুষ তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবে। তাই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে সরাইল উপজেলা ধূমপান মুক্ত করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, শিশুপার্ক ও খেলাধুলার স্থান থেকে একশ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষেধ এবং ১৮ বছরের কম বয়সী শিশুর দ্বারা ক্রয় বা তামাকজাত দ্রব্য সিগারেট ফেরি করে বা ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে বিক্রি করা যাবে না।
ধূমপানের কারণে ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। নেশার শুরুই হয় সিগারেট থেকে। ধুমপান বন্ধে জনসচেতনতার সঙ্গে সঙ্গে আইনি প্রক্রিয়া প্রয়োজন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সলাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. রফিকুল হাসান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, অরুয়াইল কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্তর প্রধান শিক্ষ মো. আনোয়ার হোসেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইতি বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি বেগম, সরাইল সদর চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, পাকশিমুল ইউপি চেয়ারম্যান আবু কাউছার, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, গৌরপদ সাহা
প্রমুখ।
মুক্ত আলোচনায় উপস্থিত বক্তারা বলেন, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ তামাক, তাই সিগারেট কোম্পানি তামাক চাষ একেবারেই বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...