
সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।
মন্তব্য লিখুন
আরও খবর
নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নতুন রাজনৈতিক কৌশল
নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নতুন রাজনৈতিক কৌশল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের বোলাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের...
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে:...
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের দাবি
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের...