
ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন। কিন্তু বাংলাদেশের কিছুই না। আপনি বাংলাদেশ নিয়ে কটূক্তিপূর্ণ কথা বলবেন আর বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। পূর্বে কখনো মানেনি, এখনও মানবে না।
তিনি আরও বলেন, আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন সেটা হবে না। আপনি এটা শেখ হাসিনার গোলামের সরকার পাননি। এটা কিন্তু আবু সাঈদের রক্তের সরকার। ছাত্র-জনতার গণ আন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নেই।
আজ (সোমবার) প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছে। ইলিয়াস আলীসহ অসংখ্য বিএনপি নেতাকে গুম করা সেই শেখ হাসিনা আজ আর নেই। ভারতে পালিয়ে গেছে। তাই আজ আমরা স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারি।
তিনি বলেন, আজ শেখ হাসিনা নেই। তারপরও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? কারণ আমাদের ভয় হয়। শেখ হাসিনা ১৬ বছর শাসনে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গরীব-দুঃখীর পেটে লাথি মেরেছে। তার দোসররা বিভিন্ন জায়গায় এখনও প্রতিষ্ঠিত, তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষদের শোষণ না করে।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, মোটরচালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...