
নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তারিখের এ দিনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শাহাদতবরণ করেন এই বীর যোদ্ধা।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ (৫ সেপ্টেম্বর) সকালে নূর মোহাম্মদ নগরে কোরআনখানি, শোভাযাত্রা, স্মৃতিসৌধে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী (রাজষ্ব) অতিরিক্ত জেলা প্রশাসকএম এম আরাফাত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া( সদর সার্কেল) প্রমুখ।
ওই দিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়।
মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...