
এবার পদত্যাগ করলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. হাসিনা খান। ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। সরকারের পট পরিবর্তনের পর এক বছরের মধ্যে তিনি পদত্যাগ করলেন।
সোমবার (২ সেপ্টেম্বর) তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠালেও বিষটি বুধবার (৪ সেপ্টেম্বর) সামনে এসেছে।
ইউজিসির একজন সচিব নাম না প্রকাশের শর্তে বলেন, পদত্যাগে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...