
নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয়ে হামলার ঘটনায় করা মামলায় দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিষাণ নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি। রবিবার ২৯ সেপ্টেম্বর ঢাকা শহর থেকে নওগাঁ সদর থানা পুলিশ ঢাকা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে।
রাত নয় টার দিকে শিষাণকে গ্রেপ্তারের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী।
ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, কিছুক্ষণ আগে গ্রেপ্তারকৃত শিষাণকে ঢাকা থেকে থানায় নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পুলিশের সহযোগীতায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শিষাণের বিরুদ্ধে মামলা আছে। সে ওই মামলার পলাতক আসামি।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
মামলায় সাবেক খাদ্যমন্ত্রী (নওগাঁ-১ আসনের) সাধন চন্দ্র মজুমদার ও (নওগাঁ-২ আসনের) পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল।
এছাড়া নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামি করা হয়েছে। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ সেই মামলার উল্লেখযোগ্য এজাহার নামীয় আসামি।
গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নওগাঁ-১ নম্বর আমলী আদালতে এ মামলা করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার নথিভুক্ত করতে সদর থানার ওসিকে নির্দেশ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় ৪ জনের...
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায়...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের...
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ,...
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল...
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল পেলো শিক্ষার্থীরা
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল...