
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা।
আজ (সোমবার) দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।
জানা যায়, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। এ দিকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা চেষ্টা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক