ছাত্র সমন্বয়কের মামলায় চেয়ারম্যান ভানুলাল রায় গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গিয়ে আটক হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।

ভানু লাল রায়কে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার কোর্ট ইন্সপেক্টর সিবেন্দ্র চন্দ্র দাশ।

এর আগে গত ১৫ আগস্ট মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদির তালুকদার বাদী হয়ে মৌলভীবাজার থানায় প্রায় দেড় শতাধিক আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ আগস্ট মৌলভীবাজারে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছিলেন।

সেই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর আগে ওই মামলায় তিনি উচ্চ আদালতের আদেশে অস্থায়ী জামিনে ছিলেন।