গোমস্তাপুরে শেখ হাসিনা ৭৮ তম জন্মদিন পালন

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামী অফিসে জন্ম দিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (সাবেক) মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা আওয়ামী যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, উপজেলা ছাত্র লীগের (সাবেক) সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর রকিব, উপজেলা যুবলীগের সাংগঠনিক তরিকুল ইসলাম, রহনপুর পৌর যুবলীগের ৭নং ওয়ার্ড সভাপতি সাদিকুল ইসলাম, রেল শ্রমিক লীগ নেতা কাউসার আলী, আরও উপস্থিত ছিলেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।