
শিক্ষা ক্যাডার থেকে ডেপুটেশনে আসা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মামুন-উল-হককে সরিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. রাকিব উল্লাহ।
রোববার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়েছে, মো. রাকিব উল্লাহ সরকার অনুমোদিত বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। তিনি ভবিষ্যৎ তহবিল, যৌথ বিমা ও অন্যান্য তহবিলে আবশ্যিকভাবে চাঁদা প্রদান করবেন।
অপর আদেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুন-উল-হককে কারিগরি শিক্ষা বোর্ড থেকে অবমুক্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পদত্যাগ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী