
দিন দিন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধনে ভোগান্তি বাড়ছে। বর্তমানে সংশোধনের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ লাখ আবেদন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসির উপ-পরিচালক মাহবুবা মমতা হেনা স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এসব আবেদনের বিষয়ে জানা গেছে।
নির্বাচন কমিশন নাগরিকদের আবেদন সাতটি ক্যাটাগরিতে নিষ্পত্তি করে থাকে। এদের মধ্যে ক ক্যাটাগরির ১৫ হাজার ১৪০টি, ক-১ ক্যাটাগরির ১ হাজার ২৮৪টি, খ ক্যাটাগরির ৭৭ হাজার ৪০৩টি, খ-১ ক্যাটাগরির ৬ হাজার ৪৮৭টি, গ ক্যাটাগরির ১ লাখ ৬৪ হাজার ৩০৪টি, গ-১ ক্যাটাগরির ৮ হাজার ৮২১টি, ঘ ক্যাটাগরির ৮ হাজার ২২১টি আবেদন ঝুলে আছে। এছাড়া এখনো ক্যাটাগরি করা হয়নি ২৪ হাজার ৯৭১টি আবেদন।
অন্যদিকে সেন্ড ব্যাক টু সিটিজেন (তথ্যের ঘাটতিজনিত) ক্যাটাগরিতে ৪০ হাজার ২৩০টি, তদন্ত হয়নি ৭৩ হাজার ৭২৫টি, শুনানির অপেক্ষায় ২২ হাজার ৬৭১টি এবং অতিরিক্ত তথ্যের ঘাটতিজনিত ৩৪ হাজার ৯৫৫টি আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। এই মোট চার লাখ ৭০ হাজার ৯৩১টি আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী