
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবি ও তাকে বহাল রাখার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি ও মিছিল করছে লোহাগড়া উপজেলার সাধারণ জনগন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের লক্ষীপাশাস্থ উপজেলা গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা, মেজর (অব:) মো: মঞ্জুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা শ.ম লুতফর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালেহ বেগম, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিলু শরিফ, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান সান্টু, যুগ্ম আহবায়ক এস. এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু,ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তায়েবুল ইসলাম,দুলালসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম একজন সৎ ও মানবিক কর্মকর্তা।
তার দায়িত্ব কালিন সময়ে রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যেখানে সমস্যার কথা শুনেছেন তিনি সেখানেই ছুটে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন।
এ সময় বক্তারা আরও বলেন, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনি প্রশাসনের পক্ষ থেকে
সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন যা নজিরবিহীন।
লোহাগড়া বাসীর প্রাণের দাবি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলির আদেশ বাতিল করত স্ব-স্থানে থাকার জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিকট জোর দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...