বুটেক্স বিজনেস ক্লাব ৭ম ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন করেছে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ফখরুদ্দীন টেক্সটাইল মিলস-এ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে ২০ সদস্যের একটি দল পরিদর্শনে যায়।
ফখরুদ্দীন টেক্সটাইল মিলস হলো উর্মি গ্রুপের সিস্টার কনসার্ন কম্পোজিট মিল। বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে ৬টি ভিন্ন বিভাগ থেকে বিভিন্ন বর্ষের ২০ জন শিক্ষার্থী এই মিল ভিজিটের সুযোগ পায়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন। তারা নিটিং, ডাইয়িং এবং ফিনিশিং সম্পর্কে সম্যক ধারণা পায় উক্ত মিল ভিজিটের সময়।
মিল ভিজিটকালে ৪৬তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আবিদ হাসান শুভ্রের সাথে কথা বলে জানা যায়, ফখরুদ্দীন টেক্সটাইল মিলসে কর্মরত চাকরিজীবীদের বেশিরভাগই প্রাক্তন বুটেক্স এর শিক্ষার্থী। মিল ভিজিটের সময় শিক্ষার্থীদের তারা সবকিছু হাতে ধরে বুঝিয়ে দিয়েছে বলেন তিনি। তাছাড়া সেখানকার কর্মপরিবেশ সকলের নজর কাড়ে।
এই আয়োজনের পুরো সময় সহযোগী হিসেবে ছিলেন উর্মি গ্রুপের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও বুটেক্স বিজনেস ক্লাবের সহসভাপতি সাইব খান সামি।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্লাব থেকে যখন মিল ভিজিটের জন্য বলা হয় তখন আমি টপ ম্যানেজমেন্ট-এর সাথে কথা বলি। ভালো সাড়া পেয়েছি বলেই এই আয়োজন সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, উর্মি গ্রুপ সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে।
এখানকার পরিবেশ অনেক বেশি সময়ুপযোগী এবং শেখার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। তাছাড়া মিল ভিজিটকালে শিক্ষার্থীরা যাতে সর্বোচ্চটুকু নিয়ে যেতে পারে এ ব্যাপারে প্রায় প্রতিটি বিভাগের দায়িত্বশীলরা সোচ্চার ছিল।
উল্লেখ্য, বুটেক্স বিজনেস ক্লাব আগে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, ডাইসিন-কেম লিমিটেড, ব্লুচিজ, ব্যুরো-৫৫৫, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও জি–স্টার রয়ের বাংলাদেশ লিয়াজোঁ অফিসে ভিজিট সম্পন্ন করে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত