
ওমরাহ হজ করতে সৌদি আরবে যান স্বামী-স্ত্রী। সেখানে অবস্থানের এক দিন পর হোটেল থেকে নিখোঁজ হন স্বামী। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পাগলপ্রায় স্ত্রী মনোয়ারা বেগম এক সপ্তাহ পর গত রবিবার দেশে ফিরেছেন।
নিখোঁজ হওয়া ব্যক্তি হলেন মো. সাহেব আলী। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে নতুনবাজার মহল্লার মৃত হোসেন আলী মণ্ডলের ছেলে। পবিত্র হজ পালনের জন্য তিনি এসভি-৮০৯ নম্বর বিমানে গত ২০ আগস্ট সৌদি আরবে গিয়ে পৌঁছান। পরদিন ফজরের নামাজ শেষে মানার আল খায়ের হোটেলের নবম তলার ৯০৫ নম্বর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।
এরপর দুপুর ১২টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন হাজীদের তত্ত্বাবধায়ক গৌরীপুর বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম। তিনি জানান, দুপুরের পরে নিখোঁজ হন তিনি। তাৎক্ষণিক সৌদির হজ ক্যাম্প, হজ মিশনে অভিযোগ করা হয়।
স্থানীয় সব থানায় এসংক্রান্ত তথ্য প্রদান করে সন্ধান চাওয়া হয়। এ ছাড়া আশপাশের সব হাসপাতালসহ বিভিন্ন স্থানে আমরা তাঁর সন্ধানে খোঁজখবর নেওয়া হয়।
এদিকে তাঁর সন্ধান চেয়ে ঢাকায় হজ অফিসের পরিচালক বরাবরে গত ২৮ আগস্ট বাবার সন্ধান চেয়ে আবেদন করেছেন তাঁর ছেলে মনিরুজ্জামান। তিনি জানান, তাঁর বাবা গৌরীপুর ইউনিয়ন সিধলা ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা হিসেবে অবসরে যান। মা-বাবা উভয়েই ওমরাহ হজ পালনের জন্য আল আসকা হাজী গ্রুপের মাধ্যমে স্থানীয় পথপ্রদর্শক মাওলানা মো. মোস্তাকিমের সঙ্গে সৌদি আরবে যান।
সেখানে গিয়ে গত ২১ আগস্ট থেকে তার বাবাকে খুঁজে পাওয়া যায়নি। মা দেশে ফিরে এসেছেন গত রবিবার। স্বামীর শোকে তিনিও চিন্তিত ও অসুস্থ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী