
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা য়ায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় হত্যাসহ অন্যান্য অভিযোগে মামলা করা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করে র্যাব। পরবর্তীতে তাকে নরসিংদীর সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার হালিম জানান, বয়স এবং শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে এ আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী