
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজখবর নেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই-আগস্টেরে বিপ্লবের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজখবর নেন ড. ইউনূস। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানান, এই হাসপাতালে আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন।
হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।
এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার হিসেবে শপথ নিয়েই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থনীতিবিদ ড. ইউনূস।
এ সময় তিনি ঘুরে ঘুরে রোগীদের খোঁজ নেন। কথা বলেন বেশ কয়েকজন আহত রোগীর সঙ্গে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসা সেবার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী