
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের উন্নয়ন হলেও শ্রমিকেরা ন্যায্য হিস্যা পায়নি। এমনকি শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা হলরুমে শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. দেবপ্রিয় বলেন, আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছি। গতকাল তরুণ নেতাদের সঙ্গেও বৈঠক করেছি। তারা নিজেদের মতামত দিয়েছে। আজ বসলাম শ্রমিকদের সঙ্গে। তারা আমাদের জানিয়েছেন, শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। আমরা এখন আমাদের অধিকার চাই। ন্যায্য হিস্যা চাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সিলেট, রাজশাহী, চট্টগ্রামে যাব; টাউনহল মিটিং করক। আমরা যারা এখানে সদস্য আছি আমাদের প্রত্যেকের গবেষণা আছে। কিন্তু আমরা একক কোনো সোর্সের উপর নির্ভর করতে চাইছি না। সবার সঙ্গে কথা বলেই তারপর তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন দেওয়া হবে।
তিনি আরও বলেন, এরইমধ্যে আমরা কোন সদস্য কি কাজ করব সেসব বিষয়ে দায়িত্ব ভাগ করে নিয়েছি। তথ্য উপাত্তের উপযুক্ততা নিরূপণ করা হয়েছে। এখন অনেক কিছুই লেখার কাজ চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী