শেরপুর হত্যা মামলার জেলা কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আঃ সালাম ওরফে গারো সালাম (৬০) কে আটক করেছে র্যাব ১৪। সদর উপজেলার শিমুলতলা বাজার থেকে গতকাল ১১ সেপ্টেম্বর মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জেল পলাতক আঃ সালাম ওরফে গারো সালাম (৬০) শেরপুর সদরের চান্দের নগর নয়াপাড়ার মৃত ফছন আলীর ছেলে।
র্যাব ১৪ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে।
এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর মধ্যরাতে জেলা সদরের শিমুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে গারো সালামকে আটক করে র্যাব।
র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক কয়েদী গারো সালাম ঘটনার দিন অন্যান্য কয়েদীদের সাথে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায়। আটককৃতকে ১২ সেপ্টেম্বর দুপুরে শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত