
নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেছেন,‘আমি ২৪ তম বিসিএস এর মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। নওগাঁ শান্তিপূর্ণ একটি জেলা। এখানকার মানুষ তাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোন রকম বিশৃঙ্খলা করেনা।
নওগাঁর মানুষ এই শৃঙ্খলা ধরে রাখলে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করবো। নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁয় ঘুষ- দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই।
বুধবার (১১ সেপ্টেম্বর ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় পুলিশ সুপার আরও বলেন, পুলিশকে আরও আধুনিক ও জনবান্ধব পুলিশে রুপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে। যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী- তারা আমার, আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিব।
এসময় উপস্থিত ছিলেন -অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পিপিএম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, আহসানুজ্জামান, নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক, জেলা ডিবি পুলিশের ইনচার্জ হাসমত আলীসহ প্রমুখ।
সভায় সাংবাদিকরা জেলার মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, ইভটিজিং রোধ, নাগরিক বান্ধব পুলিশ, যানবাহনে চাঁদাবাজি বন্ধে কার্যকরী পদক্ষেপ, ট্রাফিক শৃঙ্খলাসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের কাছে তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক