
নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার পার-শালনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু ফাতেমা খানম উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের মো.ফজলু রহমানের মেয়ে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।এদিন পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ১২ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাঁসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো.মেহেদী হাসান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইননগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...