
নেত্রকোণার কেন্দুয়ায় ছেলের বউভাত অনুষ্ঠানে রান্নাবান্না কাজে লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্বনাথ খা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুতে নিমেষেই সব ওলট-পালট হয়ে গেছে। খুশির বদলে বাড়িতে চলছে শোকের মাতম।
এঘটনাটি শনিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুর ১ টার দিকে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
কুমাউড়া গ্রামের বাসিন্দা ও বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক জানান, কিশোর বয়সেই বিশ্বনাথ খা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। মুসলিম পরিবারে বিয়ে করে দাম্পত্যজীবন গড়ে তোলেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিন ছেলে রহমত উল্লাহকে বিয়ে করিয়ে নতুন বউ বাড়িতে এনেছিল নিহত বিশ্বনাথ খা। শনিবার (২৮ সেপ্টেম্বর) ছিল ছেলের বউভাত অনুষ্ঠান।
মোটামুটি ৪/৫ শত মানুষের খানাপিনার আয়োজন ছিল। সকাল থেকেই রান্নাবান্নার কাজ চলছিল। দুপুরের দিকে রান্নার জন্য লাকড়ি আনতে গোয়ালঘরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ খা’র মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
মন্তব্য লিখুন
আরও খবর
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের...
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ,...
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল...
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল পেলো শিক্ষার্থীরা
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল...
গোয়াইনঘাটে সড়কের কাপনা খালে বাঁশের সেতুর নির্মাণ কাজ...
গোয়াইনঘাটে সড়কের কাপনা খালে বাঁশের সেতুর...