
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তাদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বন্ধ ছিল সেখানকার সেবাদান কার্যক্রম। এরপর জরুরি বিভাগে সেবাদান কার্যক্রম চালু হলেও বন্ধ ছিল বহির্বিভাগ। এবার বহির্বিভাগেও সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
আগামীকাল মঙ্গলবার থেকে সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ চালু থাকবে জানিয়েছেন নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্য জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত