বুধবার আংশিক চন্দ্রগ্রহণ

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) আংশিক চন্দ্রগ্রহণ হবে। তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

রোববার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বাংলাদেশে দৃশ্যমান না হলে এটি আ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, ইউরোপ, আটলান্টিক মহাসাগর এবং পলিনেশিয়া অঞ্চলে আংশিকভাবে দৃশ্যমান হবে।

প্রসঙ্গত, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। এবারের গ্রহণ আংশিক।