
সিলেটের গোয়াইনঘাটে অপরাধ জগতের নতুন মাস্টারমাইন্ড, কথিত সমন্বয়ক দাবিদার উপজেলা লেঙ্গুড়া গ্রামের আজমল হোসেন ও তার সহযোগীদের চাঁদাবাজি, রাহাজানি, হয়রানি এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে দ্রুত গ্রেফতার সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে গোয়াইনঘাট কেন্দ্রীয় মুক্তমঞ্চে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
গণস্বাক্ষর কর্মসূচি থেকে আজমলকে গ্রেফতার করতে এলাকাবাসী চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
সন্ত্রাসী আজমর নৌকা ও বলগেট থেকে চাঁদাবাজি, সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি এবং সড়কের বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি আদায় সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের শেষ নেই।
ইতোপূর্বে আজমল ও তাঁর গ্যাং কর্তৃক সাংবাদিক লাঞ্চনাসহ শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানা ও সেনাবাহিনীর কাছে ভুক্তভোগী মহল থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।
গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছাত্র-শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর কর্তৃক ঘোষিত চব্বিশ ঘন্টার আল্টিমেটাম বাস্তবায়নে প্রশাসনের প্রতি জোড় দাবি জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...