
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে খাচাঁয় বন্ধি থাকা ১টি বানর ও ১ টি ময়না পাখি উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টা দিকে কমলগঞ্জ পৌরসভার করিমপুর এলাকার মকছদ মিয়া থেকে এই দুটি প্রাণীকে উদ্ধার করা হয়।
বন বিভাগ সুত্রে জানা যায়, স্থানীয় গনমাধ্যম কর্মী সালাহউদ্দিন শুভ ও স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম জানান কমলগঞ্জ পৌর এলাকার ২টি বাড়িতে ১টি ময়না পাখি ও ১টি বানরের বাচ্চা খাঁচায় রেখে লালন পালন করে আসছেন দুইটি পরিবার।
সেই সংবাদের ভিত্তিতে লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম এর নেতৃত্বে ঐ এলাকার বাড়িগুলোতে অভিযান চালিয়ে বানর ও ময়না উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ময়না ও বানর উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক সোহেল শ্যাম, আনসার ভিডিপি সদস্য আশরাফুল আলম, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম ও সুব্রত সরকার।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বানর ও পাখিটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আশা হয়েছে। শুক্রবার লাউয়াছড়া বনে বানর ও পাখিকে অবমুক্ত করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...