
ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ছাড়া গুলিতে আহত হয়েছেন আরো তিনজন।
নিহত ওই শিশুর নাম জাম্বু বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব, দরবারু ও মহাদেবের ছেলে জাম্বুসহ ১০/১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের গ্রামপাড়া সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় জাম্বু নিহত হয়। এ ছাড়া গুলিবিদ্ধ হন দবরারু ও নিহত জাম্বুর বাবা মহাদেব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে জানা গেছে।
ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নিহত ও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী