
বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ায় মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
সরবরাহ বিঘ্নিত হওয়ায় কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন চট্রগ্রাম এলাকা এবং বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোন কোন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।
বাংলাদেশ এক সময় দেশীয় গ্যাসফিল্ডগুলো থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস উত্তোলন করতো। ফিল্ডগুলোর মজুদ কমে আসা ও নানা সীমাবদ্ধতার কারনে এখন ২০০০ মিলিয়নে নেমে এসেছে। ঘাটতি সামাল দিতে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করা হয়। এ জন্য মহেশখালীতে ২টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়। তবে সাগর উত্তাল হলেই সরবরাহ বন্ধ হয়ে যায়। রিমালে একটি টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত সপ্তাহে সেটি চালু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী