
বিবিসির সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক ঊর্মি রহমান শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বেশ কিছুদিন ধরে ঊর্মি রহমান অসুস্থ ছিলেন। বাংলাদেশে সাংবাদিকতা জগতে তার দীর্ঘদিনের পদচারণ ছিল। মৃত্যুকালে তিনি স্বামী সাগর চৌধুরী ও একমাত্র সন্তান রূপক রহমানকে রেখে গেছেন।
শিক্ষার্থী থাকাকালীন দৈনিক সংবাদে তার সাংবাদিকতা জীবনের শুরু। পরবর্তী সময়ে দৈনিক বাংলা ও হলিডেতে কাজ করেন। বিবিসির সাংবাদিক হিসেবে অবসর নেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে কাজ করেছেন। লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে আছে প্রবন্ধ, ভ্রমণকাহিনি ও অনুবাদ। ছোটদের জন্যও লিখেছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক