
সম্রাট হোসাইন!!
যশোর জেলা সদরের আড়পাড়া গ্রাম এলাকায় নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে মিঠু হত্যা মামলার অন্যতম আসামী বাপ্পি হোসেন (৩৫)’কে মাগুরা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী’র ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লা.লে.মো.রাসেল এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-” র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও অস্ত্রধারী সন্ত্রাসীসহ বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“ভিকটিম জাহাঙ্গীর আলম মিঠু (৩১) পেশায় একজন টাইলস মিস্ত্রী ছিলেন। গত দুই বছর পূর্বে তিনি মালয়েশিয়া (প্রবাসী) থেকে নিজ বাড়িতে ফিরে এলাকায় টাইলস মিস্ত্রীর কাজ করতো। গত ৯ আগষ্ট/২০২৪ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভিকটিমকে যশোর সদরের আড়পাড়া এলাকার মোঃ সুমন(ভিকটিমের বন্ধু) নামের এক ব্যক্তি মোবাইলে কল দিয়ে চা খাওয়ার জন্য আড়পাড়া মোড়ে ডাকে।
এরপর থেকে ভিকটিমের পরিবার তার আর খোঁজ পায়না। পরিবারের লোকজন রাতে সম্ভাব্য অনেক জায়গা খোঁজাখুজি করে কিন্তু কোথাও ভিকটিমের সন্ধ্যান পাননি। অত:পর পরেরদিন সকালে যশোর সদরের আড়পাড়া গ্রামের ভ্যান চালক মিলনের বাড়ির পাশে ফাঁকা জমিতে ভিকটিমের গলাকাটা মরদেহ এলাকাবাসী দেখতে পায়।
ভিকটিমের পরিবার জানায়, এলাকায় বিভিন্ন কারণে ভিকটিমের সাথে মোঃ সুমন (৩৩) ও মোঃ বাপ্পি (৩৫) সহ বেশ কয়েকজনের পূর্ব থেকে শত্রুতা ছিল এবং এরই জেরে প্রতিশোধ নেওয়ার জন্য উক্ত রাতে কৌশলে ভিকটিমকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়”।
“ভিকটিমের বাবা মোঃ মোদাচ্ছের আলী (৫৪) বাদী হয়ে এ বিষয়ে যশোর জেলার কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কোতয়ালী থানার মামলা নং-১২/৭০৬ তারিখঃ ১২/০৮/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পরপরই র্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং অভিযান অব্যাহত রাখে”।
“০৬ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ০০.১০ মিনিটের দিকে র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মোঃ বাপ্পি হোসেন (৩৫), পিতা- খোকন, সাং- আড়পাড়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর, মাগুরা জেলার শালিখা থানাধীন কুয়াতপুর এলাকায় আত্মগোপনে আছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাত আনুমানিক ০১’২৫ মিনিটের দিকে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম আসামী- মোঃ বাপ্পি হোসেন (৩৫)কে গ্রেফতার করা হয়”।
“আসামী বাপ্পি হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঘটনার পরপরই সে নিজেকে আত্মগোপন করে এবং গ্রেফতার এড়াতে ঢাকায় গিয়ে কিছুদিন রাজমিস্ত্রীর কাজ করে। পরবর্তীতে ঢাকা থেকে মাগুরা জেলার শালিখা থানাধীন কুয়াতপুরে তার এক আত্মীয়ের বাড়িতে নিজেকে আত্মগোপন রাখে”।
আসামী বাপ্পি’র বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে “প্রেস রিলিজ”এ জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...