
ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিপদে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সহযোগীরা। একে একে পদ হারাতে শুরু করেছেন তারা। সেই সঙ্গে দেশের সর্বস্তরেই চলছে পালাবদল। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। বিসিবি এবং বাফুফে থেকে পদ হারিয়েছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।
গত ৫ আগস্ট সরকার পতনের তিন দিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী। আওয়ামী লিগের এমপি এবং বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।
রোববার (১ সেপ্টেম্বর) নির্বাহী সভা ডেকে ছিল বাফুফে। যেখানে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি ইমরুল হাসানকে বাফুফের ফিন্যান্স কমিটির চেয়াম্যান করা হয়েছে। ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।
এ বছরই পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন বাফুফে প্রেসিডেন্ট সালাউদ্দিন। তার স্থানে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও ইমরুল হাসান। আবার বাফুফের আরও একটি নতুন দায়িত্ব নিতে হচ্ছে তাকে।
উল্লেখ্য, কাজী সালাউদ্দিনের পর বাফুফের আরেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আব্দুস সালাম মুর্শেদী। ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর বাফুফেতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালের পর টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আওয়ামী লীগের সদস্য হওয়ায় বাফুফেতে তার বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অভিযোগ পেলেও ব্যবস্থা নেয়নি ক্রীড়া মন্ত্রণালয়। ফিফা থেকে শাস্তি পেলেও বাফুফের সহসভাপতি পদে অব্যাহত থাকেন তিনি। তবে শেখ হাসিনা দেশ ছাড়ার পর পদত্যাগ করেন সালাম মুর্শেদী।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক