
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ফজিলা বেগম (৮০) নামে এক বৃদ্ধা লিচু গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের সূত্রেমতে, বাঁশকান্দা গ্রামের বৃদ্ধা ফজিলা বেগম দীর্ঘদিন ধরে শরীরে নানা রোগে ভুগছিলেন যার ফলে তিনি শারীরিকভাবে যন্ত্রণায় থাকতেন।
তিনি ওই গ্রামের হাবিল উদ্দীনের স্ত্রী ছিলেন। গত শুক্রবার রাতে তার বাড়ীর সবাই যখন ঘুমিয়ে যায় ঠিক তখন সেই বৃদ্ধার পুত্র বধু তার শাশুড়ীর দরজা খোলা দেখে তা তার স্বামীকে জানায়। তারপর বাড়ীর সবাই মিলে কিছু সময় খোঁজাখুঁজির পর বাড়ির আঙিনায় এক লিচু গাছের ডালের সাথে বৃদ্ধার মরদেহ ঝুলে থাকতে দেখে।
এ বিষয়ে মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...