
চাঁদাবাজিসহ অন্যান্য কর্মকাণ্ডে দলের সুনাম ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর পান্থপথ সিগনালের পাশে চাঁদপুর স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫/২০ জন সহকারে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ ৬০ হাজার টাকা লুট করে। তারা প্রতিষ্ঠানটির মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করে।
জাহাঙ্গীর আলম বলেন, এ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ছাত্রদল তাকে তাৎক্ষণিক বহিষ্কার করে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নিজে বাদী হয়ে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এজাহার দায়ের করে মামলা করেছেন।
এর আগে ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়ের করে বিএনপি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক