
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ আগস্ট) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন শুনানি শেষে ছয়দিনের মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত ছয়দিনের মঞ্জুর করেছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীকে কিশোর রোমান মিয়া হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার রাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরে রূপগঞ্জের নবকিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া হত্যাকাণ্ডে গ্রেফতার দেখানো হয়।
গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদি হয়ে মামলাটি করেন। এ মামলায় শেখ হাসিনা, উবায়দুল কাদের ও গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক