
ঢাকার সাভারে বেসরকারি গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা।
রবিবার বিকেলে সাভার মডেল থানার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত (১৭) নিয়তের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক তোফাসানিকে ৭০ নম্বর আসামি করা হয়।
এই ঘটনার প্রতিবাদে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক তোফাসানিকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃস্বার্থে মুক্তি দেওয়ার দাবি জানান।
এসময় ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার বলেন, সাংবাদিক প্রকাশনী কে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা মামলায় আসামি করা হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি অচিরেই সাংবাদিক তোফাসানিকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আগামীতে আর কোন গণমাধ্যম কর্মী যেন হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি করা না হয় সেদিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান তিনি।
সাভারে কর্মরত এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল, সেই পরিবর্তনকে বাজাগ্রস্ত করতে একটি মহল উঠেপড়ে লেগেছে।
একের পর এক ছাত্র জনতা হত্যা মামলায় অকাতরে আসামি করা হচ্ছে নিরপরাধ মানুষদের। তিনি বলেন, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হোক তা আমরা চাই। কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটবেন তা আমরা চাই না। হত্যাকাণ্ডকে পুঁজি করে যারা নিরীহ সাংবাদিকদের আসামি করছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মামলা’কে প্রশ্নবিদ্ধ করতে দয়া করে কেউ নিরপরাধ কাউকে আসামি করবেন না।
নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যম কর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক তোফা সানির মতো একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়েন নাজমুল হুদা বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজও বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু।
মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার, এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, এটিএন বাংলার সাংবাদিক শেখ আবুল বাশার, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সভার প্রতিনিধি নাজমুল হুদা, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সেলিম মাহমুদ, এসএটিভির সভার প্রতিনিধি ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলা টিভির সাংবাদিক ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর হোসেন নীরব, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক সংবাদের সাভার প্রতিনিধি লোটন আচার্য, জনকন্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি অঙ্গন সাহা, সাংবাদিক রওশন আলী, দৈনিক সময়ের আলো ও এশিয়ান টিভির সাংবাদিক এবং সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক দেওয়ান ইমন, দৈনিক ভোরের ডাকের সাভার প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক কাজী বিপ্লব, বিপ্লব শান্ত, রিপন মিয়া প্রমুখ। মানববন্ধনে ছাড়াও অংশ নেন নানান শ্রেণী পেশার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...