
বিগত সরকারের আমলে নেতাকর্মীকে গুম-খুন-জখম ও হত্যার প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বাহিনীর বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা যুবদল।
বুধবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনানের নেতৃত্বে শহরের রামদেও বাজলা স্কুল মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে সাহেবপাড়া বিএডিসি’র মোড় হয়ে শহীদ ডা: আবুল কাসেম ময়দানে আসে এবং সেখানে সমবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল প্রধান, গোলাম রব্বানী রাব্বী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামস মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচীতে যুবদলের নেতাকর্মী ছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের জেলা-উপজেলা কমিটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম ওবায়দুর রহমান চন্দন বলেন, আজকের বাংলাদেশে দামাল ছেলেরা জেগে ওঠেছে।
শেখ হাসিনা যে দেশেরই পালিয়ে থাকুক, তাকে দেশে এনে আইনের মুখোমুখি করতে হবে। এই দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, সেই মুহূর্তে আমরা তৃতীয় ষড়যন্ত্রকারীর লাফালাফি দেখতে পাচ্ছি।
অনেকেই বলছেন বিএনপি-আওয়ামী লীগ এক। কিন্তু আওয়ামী লীগের আমলে যা হয়েছে, বিএনপির আমলে আমলে তা হয়নি। যারা এই কথাগুলো বলছেন তারা তৃতীয় একটি পক্ষ। এই পক্ষ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমাদের সজাগ থাকতে হবে, তাদের প্রতিহত করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...