
ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও তৃণমূলের সংসদ সদস্য দেব। তার হাত ধরে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছে। চুটিয়ে প্রেম করছেন তারা। শনিবার (১০ আগস্ট) মধ্যরাতে প্রেমিকাকে নিয়ে উড়াল দিলেন দেব।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, দেব-রুক্মিণী ছুটি কাটাতে বিদেশে পাড়ি জমিয়েছেন। কলকাতা বিমানবন্দরে এ জুটিকে একসঙ্গে দেখা যায়। তবে ঠিক কোন দেশে গিয়েছেন তা জানা যায়নি।
রোববার (১১ আগস্ট) সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন দেব। অন্যদিকে রুক্মিণীও নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। দুটো ছবি একই লোকেশনে তোলা। তাতে দেখা যায়, বালু আর পাহাড়ের গায়ে ঝকঝকে রোদ পড়েছে। ধারণা করা হচ্ছে, পশ্চিম এশিয়ার কোনো দেশে ছুটি কাটাচ্ছেন তারা।
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...