
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০ টি আগ্নেয়াস্ত্র সহ চার হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। র্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইন মি.মি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ক্যাটাগরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
এসময় ২৮ ই ব্যাঙ্গলে কর্মরত ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিবুল আলম, ক্যাপ্টেন আবদুল্লা-হিল তাহমিদ সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক