
আল-আমিন মিয়া, নরসিংদী: নরসিংদীতে চোয়ালা শিল্প এলাকায় টেক্সটাইল শিল্প মালিক সমিতি ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যকার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে সভায় নরসিংদীতে মোতায়নরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন রকিব, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে মোঃ মাহফুজ অংশগ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ শিল্প সমিতির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা । মতবিনিময় সভার শুরুতেই শ্রমিকদের পক্ষ থেকে একজন তাদের দাবি-দাওয়া উত্থাপন করেন।
যাতে উল্লেখ ছিল: পলাতক আসামি হোসেন আলীর দৃষ্টান্তমূলক শাস্তি, প্রতিটি কারখানায় অটো সার্কিট ব্রেকার স্থাপন, দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার সুব্যবস্থা, আন্দোলনকারী শ্রমিকদের উপর অহেতুক নির্যাতন, মামলা বা হয়রানি না করা, প্রাথমিক চিকিৎসার জন্য একটি ক্লিনিক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত কারখানা বন্ধ রাখা এবং সবশেষে নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা।
পরবর্তীতে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্থাপিত দাবিসমূহ মালিক সমিতি ও উপস্থিত শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। উপস্থিত শ্রমিক জনতা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করে কাজ করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, নরসিংদীতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিট দেশ বিনির্মাণে অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছে । যার মধ্যে সংখ্যালঘু এলাকা ও মন্দির , সকল থানা, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই সমূহ) এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এছাড়াও নরসিংদীতে শ্রমিক অসন্তোষ নিরসন থেকে শুরু করে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর এই ইউনিট অগ্রগণ্য ভূমিকা রাখছে বলে প্রতীয়মান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক