
জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে জুলাই-আগস্টে আওয়ামী ফ্যাসিবাদ পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান রাশেদ। তিনি বলেন, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নির্ণয়ে জাতিসংঘের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল সাপোর্ট, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কারে এবং অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়।
এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয় বলে উল্লেখ করে রাশেদ খান। তিনি আরও বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতা-কর্মীদের চালানো সহিংসতা, গণহত্যাসহ গত ১৫ বছরের গুম, খুনের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয়।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত জুলাই ও আগস্টের শুরুতে দেশজুড়ে সংঘটিত নৃশংসতা হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশে এসেছে জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের দল। গত ২২ আগস্ট তারা বাংলাদেশে আসেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...