
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির নিবন্ধন করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেসব ঘর-বাড়ি সরকার পুনঃসংস্থার করবে। বন্যার্তদের পুর্নবাসনও করা হবে।
শনিবার (৩১ আগস্ট) বেলা ১টার দিকে হাটহাজারীর ফরহাদাবাদে হালদা পাড়ে বন্যাদুর্গতদের দেখতে এসে এসব কথা বলেন ফারুক-ই-আজম।
বিজ্ঞাপন
ফারুক-ই-আজম হালদা পাড়ের কয়েকটি ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে করেন। ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি।
তাদের উদ্দেশে ফারুক-ই-আজম বলেন, আমি কী রকম ক্ষতি হয়েছে তা দেখতে এসেছি। কোনো সমস্যা নেই, চিন্তার কারণ নেই। সব যথাযথ তালিকা হবে। সরকার ঘরগুলো করে দেবে।
বিজ্ঞাপন
পরে তিনি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল এলাকায় হালদার ক্ষতিগ্রস্ত বাঁধ দেখতে যান। যেখানে তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।
বাঁধ পরিদর্শনকালে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে উদ্দেশ্য করে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আপনারা স্যা স্যার, ওপর থেকে হবে, নাযিল হবে। এরকম যেন না হয়, নিচের থেকে হবে। আপনারা কী চান, কীভাবে চান সেভাবে হবে। হালদার পাড়ের যে বাঁধ নির্মাণ সেটি যেন সাসটেইনেবল হয়। টাকা যদি খরচ হয় সেটা যেন কাজে লাগে। এমন ভাবে কাজ করবেন মানুষের যেন উপকারে আসে। জনজীবনের যেন ক্ষতি না হয়।
এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, ফটিকছিড় ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক