
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতসহ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পিবার (৮ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায়- এ কথা জানান শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মেজবা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় সিলেট সেনানিবাসের মেজর মেজবা বলেন, সমন্বিত আলোচনার মাধ্যমে স্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে হবে।

যেকোনো ধর্মীয় উপাসনালয়সহ সহিংসতা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। মানুষের সেবা দেওয়ার স্বার্থে উপজেলা ও পুলিশ প্রশাসনকে সচল করতে হবে। অফিস-আদালত চালু করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জে দায়িত্বরত ক্যাপ্টেন সাজ্জাদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি, জামায়াত নেতা মাসুক, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ।
মতবিনিময় সভা থেকে দেশের এই ক্লান্তিলগ্নে রাষ্ট্রীয় সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তিসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন মেজর মেজবা। এছাড়া দুষ্কৃতিকারী কর্তৃক কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সেনাবাহিনীর নাম্বারে ফোন করার কথা বলা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...