
আল-আমিন মিয়া, নরসিংদী: আওয়ামীলীগের শাসনামলে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায় ও অনিয়মের বিচার করা হবে। একজন শ্রমিকের ওপরও কোনো অন্যায়-অনিয়ম মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ার দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
শুক্রবার রাতে এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভিআইপি গেস্ট (কনফারেন্স) রুমে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আওয়ামীলীগের শাসনামলে এই সার কারখানার অধিকাংশ শ্রমিক ছিল অনিরাপদ।
শ্রমিকরা প্রতিনিয়ত আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর তান্ডবে আতঙ্কিত ছিল। ওইসব সন্ত্রাসী বাহিনীর সদস্যরা শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখি চাঁদাবাজি করতো। চাঁদার টাকা না পেলেই শ্রমিকদের ওপর নির্যাতন করে তান্ডব চালানো হতো।
এমনকি আওয়ামী সন্ত্রাসীরা শ্রমিকদের মাসিক বেতনেরও অর্ধেক টাকা হাতিয়ে নিয়েছে বলে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। যেসব অন্যায়-নিয়মের বিষয়ে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের কাছে অভিযোগও করা হয়েছে।
তিনি আরও বলেন, ড. আব্দুল মঈন খান এই পলাশ উপজেলাটিকে একটি ফুলের বাগানের মতো সাজিয়ে ছিল। যা আওয়ামী সন্ত্রাসীরা নষ্ট করে সন্ত্রাসের আঁকড়ায় পরিণত করে ছিল। আগামী দিন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ড. আব্দুল মঈন খানকে বিপুল ভোটে জয়ী করে এই পলাশকে পুনরায় ফুলের মতো করে সাজাতে হবে।
এছাড়া তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। সেই সঙ্গে শ্রমিকদের ওপর হয়ে যাওয়া প্রত্যেকটা অন্যায় ও নির্যাতনের বিচারও এই পলাশের মাটিতে হবে বলে জানান তিনি।
এসময় পলাশ উপজেলা শ্রমিকদলের সভাপতি আল-আমিন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক