
আল-আমিন মিয়া, নরসিংদী: নরসিংদীর পলাশের ডাঙায় আরএফএল কারখানায় আগুন আগুন লেগেছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে আগুন লাগে বলে জানায় স্থানীয়রা।
পলাশ ফায়ার সার্ভিস এই তথ্য নিশ্চিত করে বলেন, পলাশ ফায়ার স্টেশনের ২ টি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের ২ টি সহ মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করছে৷
পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আগুন আর বাইরে ছড়ানো সম্ভাবনা নেই । আমরা কাজ করছি আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে । কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনো স্পষ্ট বলা যাচ্ছে না।
কিভাবে কি ঘটেছে সেটিও বলা যাচ্ছে না । প্রতিবেদন লেখা পর্যন্ত (৬.৩০) আগুন জ্বলছে। কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরী হতো।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...