
কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মামলায় শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তিনজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা না বসার ঘোষণা দিয়েছেন।
কলেজগুলোর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিবৃতি দিয়েছেন স্ব স্ব কলেজগুলোর শিক্ষার্থীরা। তারা জানান, যতদিন পর্যন্ত না অন্যায়ভাবে গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয় ততদিন তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।
এসব বিবৃতিগুলো শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেজে শেয়ার করেন। সেখানে শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে।
একই ধরনের কথা বলেন ঢাকা কলেজ ও সিটি কলেজের একাধিক শিক্ষার্থী। মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলমান আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। এভাবে আমাদের শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে আমরা পরীক্ষায় বসতে পারি না।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী