
১০ দিনের মধ্যে দেশের সকল আদালতকে প্লাস্টিকমুক্ত করার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়৷
বুধবার (১৪ আগস্ট) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের কর্মপরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত নিম্নলিখিত বিষয়ে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-
ক) পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ ও আইনগতভাবে নিষিদ্ধ বিধায় অধস্তন আদালত প্রাঙ্গণে পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করা।
খ) জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন এবং প্রযোজ্যক্ষেত্রে বিদ্যমান মাতৃদুগ্ধপান কেন্দ্রসমূহ ব্যবহার উপযোগী করা।
গ) জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সুবিধাজনক স্থানে মহিলা ও পুরুষ বিচারপ্রার্থীর জন্য পৃথক শৌচাগার স্থাপন এবং প্রযোজ্যক্ষেত্রে বিদ্যমান শৌচারগারসমূহ ব্যবহার উপযোগী করা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী