
চিবালয়ে আনসার-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে গিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসনাত আব্দুল্লাহকে দেখতে যান উপদেষ্টা এম সাখাওয়াত যান। এ সময় তার চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে, দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াতের সাথে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে পাটকল রক্ষায় নাগরিক পরিষদের সদস্যরা সাক্ষাৎ করেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের উপস্থিতিতে এ সাক্ষাতে পরিষদের সদস্যরা দেশে বন্ধ থাকা পাটকল পুনরায় চালুসহ একাধিক বিষয়ে আলাপ করেন। পরে দাবি সম্বলিত একটি লিখিত পত্র বস্ত্র ও পাট উপদেষ্টাকে হস্তান্তর করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী