
ঢাকার সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে প্রধান করে ৩২১ জনের হত্যা মামলা দায়ের হয়েছে।
রবিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা মো. আলমগীর।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে অন্যতমরা হলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক, পৌর মেয়র আব্দুল গনি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী।মামলার সব আসামিরাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগের পদধারী নেতা।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগষ্ট সকালে সাভারের আউকপাড়া এলাকার ভাড়া বাসা থেকে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু পণ্য কিনতে সাভার বাসস্ট্যান্ডে যান। এসময়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার উপর গুলিসহ হামলা চালায় মামলার আসামিরা।
এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী।
এই ঘটনায় নির্দেশেদাতা হিসেবে সাভারের সাবেক সাংসদ এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক, পৌর মেয়র আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরীর নামসহ ৩২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান বলেন, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের বাবা ৩২১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আানা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...