
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় থানা কম্পাউন্ডে পুলিশের সকল অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ হস্তান্তর করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা।
এসময় উপস্থিত ছিলেন মেজর ইমরান, সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল ইসলাম ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।
এসময় মেজর মেজবা বলেন, গত ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর বিক্ষোভকারীদের দ্বারা শ্রীমঙ্গল থানা আক্রমনের শিকার হয়।
এসময় বিক্ষুব্ধ জনগণ থেকে পুলিশকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশের সকল অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়েছিল। সেনাবাহিনীর সহায়তায় পুলিশকে সচল করা হলে পুলিশের সকল অস্ত্র হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আজ থেকে পুলিশি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সেই আগের মত ফিরে যাবে বলে তিনি জানান।’
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক