শামা-বাবুলের দলীয় পদ স্থগিত করলো বিএনপি

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কবির ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েন। এসময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

সংঘর্ষে নিহত কবির ভূঁইয়া উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলে জানা গেছে। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।